Successful Blog

ইসলামে যে নারীকে বিয়ে করা হারাম

মহান আল্লাহ জেনাকে হারাম করেছেন এবং বিয়েকে হালাল করেছেন। পাপাচার থেকে মুক্ত হয়ে পবিত্র ও সুন্দরভাবে জীবন যাপন করার জন্য মুসলমানদের ওপর বিয়ের বিধান দিয়েছে ইসলামি শরিয়ত। এছাড়াও বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন গঠন করা নবীদের সুন্নত। বিয়ে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আপনার পূর্বে অনেক রাসুলকে প্রেরণ করেছি। আমি তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি। (সুরা রা’দ: ৩৮)

তবে, বিয়ের ক্ষেত্রে ইসলামে কিছু বিধি-নিষেধ রয়েছে। যে কাউকে বিয়ে করার অনুমতি ইসলামে নেই। নিচে যেসব নারীকে বিয়ে করার অনুমতি ইসলামি শরিয়তে নেই, তাদের পরিচয় তুলে ধরা হলো।

ইসলামে যেসব নারীকে বিয়ে করা হারাম
ইসলামি শরিয়তে ১৪ নারীকে বিয়ে করা হারাম। ইসলাম তাদেরকে মাহরাম হিসেবে গণ্য করেছে। তাদের সঙ্গে অপরজনের দেখা-সাক্ষাৎ করা জায়েজ। তবে এই ১৪ জনের সঙ্গে বিয়ে করা নাজায়েজ বা হারাম। 
তারা হলেন-
১. মা 
২. ফুফু (বাবার বোন) 
৩. খালা (মায়ের বোন) 
৪. শাশুড়ি (স্ত্রী এর মা ) 
৫. দুধ-মা (যে মা ছোট বেলায় দুধ খাইয়েছিলেন)
৬. নিজের বোন 
৭. নানি (মায়ের মা) 
৮. দাদি (বাবার মা) 
৯. নাতনি (আপন ছেলে ও মেয়ের কন্যা) 
১০. দুধ-বোন
১১. মেয়ে 
১২. ভাতিজি (আপন ভাই-এর মেয়ে) 
১৩. ভাগ্নি (আপন বোনের মেয়ে) 
১৪. ছেলের বউ

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more